গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বাথরুমের গ্রীল কেটে ব্যাংক কর্মকর্তার বাসায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের ব্যাংক বাসিন্দা কৃষি কর্মকর্তা কাজী জিয়ার বাসায় এ চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ব্যাংক কর্মকর্তার ছোট ভাই কাজী সাইমন জানান, রাতে বাথরুমের গ্রীল কেটে চোরচক্র বাসায় প্রবেশ করে আলমিরা ভেঙ্গে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় দুই লক্ষ টাকা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরচক্রকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।