• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী জেমস বিশ্বাসের পাইকারী শোরুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৫, ২০২৪, ১৩:৫৪ অপরাহ্ণ
রোমে প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী জেমস বিশ্বাসের পাইকারী শোরুম উদ্বোধন

ইতালি প্রতনিধিঃ
ইতালির রোমে প্রবাসী জেমস বিশ্বাস,শুরুতে গ্রোসারী সপ দিয়ে ব্যবসা শুরু করলেও এখন সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।
তিনি পানীয় জাতীয় পাইকারি শোরুম উদ্বোধন করেন। এবার জেবি বেভারেজ দ্বিতীয় শাখা উদ্বোধন করেন তিনি। রোমের তরবেল্লা এলাকায় উদ্বোধন করা হয় জেবি শোরুম। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব হাসান ইকবাল,বিশিষ্ট ব্যবসায়ী রাজিব হোসেন,সৈয়দ সুমন, ইসরাফিল বারী সহ কমিউনিটির বিভিন্ন ব্যবসায়ী ও নেতৃবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানে জেবি বেভারেজ এর সত্বাধিকারী বলেন প্রবাসী বাংলাদেশীরা যাতে খুচরা ও পাইকারি সুলভ মূল্যে সকল প্রকার পানীয় জাতীয় পাবে এখানে। ব্যস্ততার কথা চিন্তা করে দোকানে দোকানে সকল প্রকার ড্রিংকস পৌঁছে দেওয়া হবে।