• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৫, ২০২৪, ১৩:৫১ অপরাহ্ণ
দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ “মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এবং “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা হলরুমে উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহে আলম মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল।
একইদিন আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর হলরুমে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমএ মন্নানের সঞাচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুুর রহমান, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ তাহের মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, সদস্য সরোয়ার আলম, লিওনি শিখা সিকদার, তপন বসু, মাহামুদুল হাসান মিঠু প্রমূখ। শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।