• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত বিজয়ী চেয়ারম্যানসহ ৭৩জনকে আসামী করে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত  বিজয়ী চেয়ারম্যানসহ ৭৩জনকে আসামী করে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগ‌ঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তি সহিংসতায় গুলিতে নিহতের ঘটনায় বিজয়ী চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়াসহ ৭৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্প‌তিবার রাতে নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে এ হত্যা মামলাটি দায়ের করেন।

গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান হত্যা মামলা দায়ের হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত মঙ্গলবার (১৩ মে) রাতে উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী সহিংসতায় বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকের গুলিতে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলির সমর্থক মো. ওসিকুর ভুইয়া নামের এক যুবক নিহত হন।

এ ঘটনায় নির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়াসহ ২৩জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫০জনকে আসামী করে নিহতের বোন একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কেউকে গ্রেপ্তার করতে পারেনি।

অন্যদিকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আগামী রবিবার গোপালগঞ্জ ডিসি অফিস ঘেরাও কর্মসূচী পালনের ঘোষণা করেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলী। #