• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে প্রতারণা করে রিয়েল বিক্রি চক্রের দুই সদস্যকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে প্রতারণা করে রিয়েল বিক্রি চক্রের দুই সদস্যকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রতারণা করে রিয়েল বিক্রি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৭ মে) দুপুরে জেলা শহরের গেটপাড়া এলাকা থেকে স্থানীয়রা ওই দুই প্রতারককে আটক করে পুলিশে দেয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাকৃতরা হলো, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রিপন শেখ (৪২) ও সুমন মিয়ার (৩৫)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান জানান, প্রতারক চক্রের সদস্য রিপন শেখ ও সুমন মিয়া জেলা শহরের কুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের নিকট যায়। পরে গেটপাড়া এলাকার ব্রিজের কাছে ওই দুই প্রতারক ৩ হাজার রিয়েল বিক্রির কথা বলে একটি ব্যাগের ভিতর থেকে সাবান ও কাগজে মোড়ানো তিন বান্ডিল (ভুয়া রিয়েল) রিয়েল দিয়ে ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়।

পরে বিষয়টি সাইফুলের সন্দেহ হলে ব্যগটি খুলে দেখেন তার মধ্যে কোন রিয়েল নেই। এরপর তিনি স্থানীয়দের নিয়ে ধাওয়া করে গেটপাড়ার কবরস্থানের মোড় থেকে ওই দুই প্রতারকে আট করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই প্রতারককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। #