• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যৌতুক ছাড়া একসঙ্গে ৫০ জোড়া বিবাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২০, ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ণ
যৌতুক ছাড়া একসঙ্গে ৫০ জোড়া বিবাহ

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধিঃ যশোরের গাজীর দরগাহে এবার ধুমধাম আয়োজনে বিনা যৌতুকে বিয়ে হলো ৫০ জোড়া তরুণ-তরুণীর। যাদের কাছে এমন আয়োজন ছিল স্বপ্নের মতো, তাদের সেই স্বপ্ন পূরণ করল শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ কুয়েত ইসলামিক ইয়াতীম কমপ্লেক্সে এ আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এতিম ও অসচ্ছল পরিবারের ১০০ জন তরুণ-তরুণী। শুধু তাই নয়, বিয়েতে প্রত্যেক দম্পতি পেয়েছেন ঘর সাজানোর উপহার।

পাগড়ি আর লাল শাড়ি পরে অর্ধশত বর-কনে আসেন কুয়েত ইসলামিক ইয়াতীম কমপ্লেক্সে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর ও কনেদের পরিবারের সদস্যরা।

আয়োজক কমিটির সদস্য এম মিকাইল হোসেন বলেন, যৌতুকবিহীন বিবাহ প্রথা চালু করার উদ্দেশ্যে এমন আয়োজন করা হয়েছে। যেন যৌতুকের বলি হতে না হয় কোনো নারীকে।

বিয়ের পাশাপাশি নগদ টাকা, সেলাই মেশিন, ভ্যানগাড়ি, রান্নার চুলাসহ সংসার সাজানোর সরঞ্জামও দিয়েছে সংস্থাটি।