কে এম জারিদুল ইসলাম:
সূর্যের মতো আলোর বেগে,
আমরা সবাই উঠবো জেগে।
উদার মনে বিপ্লবী গানে,
সাড়া জাগাবো তরূন প্রাণে॥
আমরা সজীব, আমরা কঁচি,
আমরা জ্ঞানের অভিযাত্রী।
আমরা পারাব তিমির রাত্রি।
আমরা বৃহৎ দল,
আমরা* জনবল।
জ্ঞানের আলো দিয়ে,
সমাজকে করব উজ্জ্বল॥
আমাদের যাত্রা অসীম পথে,
পথ যে সন্ধানহীন।
উদার প্রাণের আঙ্গিনে,
আনবো নতুন দিন॥
ন্যায়ের পথে থাকব,
ইসলামের পথে ডাগবো।
সত্য কে করবই* ই জয়।
অন্যের সামনে কভূ নোয়াবো না শির,
আমরা হব কাঙ্ক্ষিত মহানবীর।
জীবনকে বিক্রি করে,
জান্নাতে বাঁধব নীর॥
আমরা কিশোর, আমরা বল,
লাথি মেরে ভাঙবো অন্যায়ের শিকল।
জমাট আধারে দূরে তাড়িয়ে,
নবীন স্বপ্ন বেশে শান্তি আনর দেশে॥