• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে তিন জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের দায়ে বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে জাল সহ তিন জেলেকে আটক করা হয়েছে।
বুধবার রাতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, থানা ও নৌ পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার সকালে মুলাদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আটককৃত তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১৩ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে মুলাদীর মেরিন ফিশারিজ কর্মকর্তা মিজানুর রহমান, থানার এএসআই মোঃ আল আমীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।