ইতালি প্রতিনিধিঃ
রোমে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালি শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দ রোমস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোঃ জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালি শাখারা নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবিদ রহমান সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন, সাংগঠনিক মিজানুর রহমান মিতু,সাগর মল্লিক সহ একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কে নবগঠিত কমিটির পরিচয় তুলে ধরেন এবং আগামী দিনে বাংলাদেশ সরকারের পেনশন স্কিম ,ওয়েজ আর্নার কার্ড সহ সকল কাজে দূতাবাসকে সহযোগিতা করবেন বলে আশ্বস্থ করেন । এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রবাস থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কাজ করবে। ফাউন্ডেশনের নেতৃবৃনৃদ বলেন জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের অগ্রযাত্রায় শেখ হাসিনা, প্রবাসীদের উন্নয়নের শেখ হাসিনার ভূমিকা এসব প্রবাসীদের মাঝে তুলে ধরতে কাজ করবে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালি শাখা।
এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ।