• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্নিঝড় মোকাবেলায় প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৫, ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ণ
ঘূর্নিঝড় মোকাবেলায় প্রস্তুতি সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঘূর্ণিঝড় রিমালের প্রভাব মোকাবেলায় বরিশালের গৌরনদীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, আব্দুর রাজ্জাক হাওলাদার, আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হুসাইন, ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ করিমুল্লাহ প্রমুখ।