ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে শপথ গ্রহণ এবং ক্রেস্ট আদান প্রদানের মধ্য দিয়ে ফেনী জেলা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্র ফুড অফ রোমা রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সকলের মনোনীত প্রধান উপদেষ্টা জনাব মাঈন উদ্দিন লিটন সহ নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আলাউদ্দিন শিমুল। অনুষ্ঠানের প্রথম পর্বে পরিচালনা করেন সাবেক সাধারন সম্পাদক মোঃ জিয়া উদ্দিন। শপথ গ্রহণ ও ক্রেস্ট সহ দায়িত্ব হস্তান্তরের পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এতে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ পরিচালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাঈদ কাবলু। এতে বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইয়াছিন, সাবেক প্রধান উপদেষ্টা শিমুল চৌধুরী ,নির্বাচন কমিশনার মাঈন উদ্দিন ভূঁইয়া, জাকির হোসেন, ফেনীর সন্মানিত ব্যক্তি জনাব নুরুল হুদা , সাবেক উপদেষ্টা শহিদুল ইসলাম ,জাকির হোসেন (মেম্বার) ,সাবেক সভাপতি শেখ ফরিদ , সাবেক নির্বাচন কমিশনার সচিব সিরাজ পন্চায়েত, সাবেক সাংঘঠনিক সম্পাদক আবুল কালাম এবং নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক শিমুল সহ নির্বাচত কমিটির সকল নেতৃস্থানীয় ও সন্মানিত সদস্য বৃন্দ ।
বক্তারা বলেন, ফেনী জেলা সমিতি ইতালির ঐতিহ্যবাহী একটি সংগঠন। এ সংগঠন সামাজিক কর্মকাণ্ডে যে অবদান রেখে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। নবনির্বাচিত কমিটিকে তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নবনির্বাচিত কমিটি নতুন উদ্যমে সমিতিকে এগিয়ে নেবেন বলে আশা প্রকাশ করেন এবং সামাজিক উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় বিগত দিনে ফেনী সমিতি ইতালির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয়। নতুন কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় অনুষ্ঠানে আগত বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ