• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মুত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৯, ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে রিয়াদ খান (২১) নামের এক যুবকের মুত্যু হয়েছে।

আজ বুধবার (২৯ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম নিজড়া গ্রাম থেকে ওই যুকবের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোপালগঞ্জ বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিয়াদ গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম নিজড়া গ্রামের মোঃ কামরুল ইসলাম খানের ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক।

গোপালগঞ্জ বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যা রিয়াদ। মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে বা যে কোন সময় স্থানীয় একটি মৎস্য ঘেরের বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়। পরে সে আর বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে পরিবারের সদস্যরা।

পরে আজ বুধবার সকালে পশ্চিম নিজড়া গ্রামের উত্তরপাড়ায় রিয়াদের মরদেহ দেখেতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই রিয়াদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #