• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক কর্মকান্ডের মfধ্যমে জনবিশৃংখলা সৃষ্টি করলে ব্যবস্থা-জননিরাপত্তা সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২৪, ১০:২১ পূর্বাহ্ণ
রাজনৈতিক কর্মকান্ডের মfধ্যমে জনবিশৃংখলা সৃষ্টি করলে ব্যবস্থা-জননিরাপত্তা সচিব

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, রাজনীতি একটি বিষয়, জনশৃংখলা আরেকটি বিষয়। রাজনৈতিক দলগুলো তাদের কর্মকান্ড শান্তিপূর্ণভাবে যে কোনো জায়গায় করতে পারে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। কিন্তু কোন দলের কর্মকাণ্ড যদি জনবিশৃংখলা সৃষ্টি করে তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আজ শুক্রবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।

নতুন সচিব আরও বলেন, আমি অবশ্যই চেষ্টা করবো রাজনৈতিক কর্মকান্ডে জনগণের জানমালের কোন ক্ষয়ক্ষতি না ঘটে। সেক্ষেত্রে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীগুলোকে যথাযথভাবে প্রয়োগ করে আইনের মাধ্যমে শান্তি শৃংখলা বজায় রাখবো। কারন জননিরাপত্তা বিভাগের মূলকাজ হল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদে রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব রেজাউল মোস্তফা, যুগ্ম সচিব আবুল ফজল মীর, ধনঞ্জয় কুমার দাস, উপ-সচিব জাহিদ হাসান, মাহবুব রহমান শেখ, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, স্থানীয় সরকার বিভাগ গোপালগঞ্জের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। #