• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ বরিশালের গৌরনদী উপজেলার এক হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুরে খাঞ্জাপুর ইউনিয়নের সমরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার। একইদিন বিভিন্ন গ্রাম ঘুরে আটটি পরিবারের মাঝে একবান করে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।