• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব দুগ্ধ সপ্তাহ-২০২৪ “বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২৪, ১৮:৩৪ অপরাহ্ণ
বিশ্ব দুগ্ধ সপ্তাহ-২০২৪ “বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য”

ইউএসএআইডি এর অর্থায়নে আর্ন্তজাতিক বে-সরকারী উন্নয়ন সংস্থা এসিডিআই/ভোকা কর্তৃক বাস্তবায়িত “ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন এক্টিভিটি” সংস্থাটি প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ এবং দুধ, দুগ্ধজাত পণ্য খাওয়ার গুরুত্ব বিষয়ে তথ্য প্র্রচার করেন যা খামারী ও ভোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া তৈরী করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিতায় “বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে “বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪” উপলক্ষ্যে দুধ ও দুগ্ধজাত পণ্য খাওয়ার বিষয়ে উদবুদ্ধ করতে আজ ০২ রা জুন ২০২৪ তারিখ সকাল ১০ টায় বরিশাল নাজির মহল্লা রোডস্থ মুকুল স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাইভেট প্রতিষ্ঠান পিওর ডেইরির (মাঠা উদ্যোক্তা) আয়োজনে এবং “ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন এক্টিভিটি” সংস্থাটির সহযোগিতায় মুকুল স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: জাহানারা বেগম এর সভাপতিত্বে সচেতনতা মূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই প্রকল্পের সিনিয়র ফিল্ড কোঅর্ডিনেটর ডা: মো: রিদওয়ানুল হক “বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪” এর তাৎপর্য উপস্থাপন সহ দুধ এবং দুগ্ধজাত পণ্য খাওয়ার উপকারীতা ও এর পুষ্টিমান সম্পর্কে সকলের মাঝে তুলে ধরেন। এর সাথে সাথে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও খাওয়া বৃদ্ধির বিষয়ে সরকার ও “বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন এক্টিভিটি” এর অর্জন ও কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। সভায় আরো আলোচনা করেন পিওর ডেইরী এর স্বত্তাধিকারী জনাব অন্তরা খান, পিওর ডেইরী এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান, সহকারী শিক্ষক তুলি দেবনাথ, নিলঞ্জনা শিল, নাছরিন আক্তার সহ প্রমূখ। বিশ্ব দুগ্ধ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন কোমল মতি শিশুরা বর্তমানে বিভিন্ন ফাস্ট ফুড জাতীয় খাবারের প্রতি ধিরে ধিরে আসক্ত হয়ে পড়ছে এ থেকে শিশু এবং বয়স্ক সকলকেই এই খাদ্যাঅভ্যাস থেকে বেরিয়ে দুধ এবং দুগ্ধজাত পণ্যে আসক্তি হতে হবে। আলোচানা সভা শেষে উৎসব মুখর পরিবেশে শিক্ষক এবং কোমল মতি শিশুদের মাঝে পিওর ডেইর কম্পানী কর্তৃক দুগ্ধজাত পণ্য দুধের তৈরী মাঠা সকলের মাঝে বিতরণ করা হয়।