• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২৪, ১৩:২২ অপরাহ্ণ
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ২৫০টি পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।