• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বসুন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনা সদস্য শাহাদাত হোসেন খান এর মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩, ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ণ
বসুন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনা সদস্য শাহাদাত হোসেন খান এর মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আবু তাহের, বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি :
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন খান এর মৃত্যু হয়েছে । ১জুন শনিবার দিবাগত রাত আড়াইটায় তিনি বসুন্দিয়া জগন্নাথপুর গ্রামের নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।
মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পরিবার সূত্রে জানা যায় শনিবার আনুমানিক রাত ২টার দিকে হঠাৎ তার বুকে ব্যাথা অনুভূত হয়। তখন পরিবারের পক্ষ থেকে গ্রাম্য একজন ডাক্তারকে সংবাদ দিলে তিনি এসে শাহাদাত হোসেন মৃত্যু বরণ করেছেন বলে জানান। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য। রবিবার দুপুর যোহর নামাজের পর মরহুমের নিজ গ্রাম জগন্নাথপুর গ্রামের মীরপাড়া জামে মসজিদ চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদানের পর জানাজা অনষ্ঠিত হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল। সব তথ্য পরিবারের প্রতি সমবেদনা ও মর্মতা জ্ঞাপন পূর্বক দাফন সম্পন্ন উপস্থিত উপস্থিত ছিলেন ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল। দাফন পূর্ব জানাযায় আরো উপস্থিত ছিলেন বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান। এসময় আত্মীয়-স্বজন সহ হাজার হাজার মানুষের উপস্থিতিতে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।