• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশ লাখ টাকার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ণ
দশ লাখ টাকার অবৈধ জাল জব্দ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ ও হিজলা উপজেলার মেঘনা নদীতে নদীতে পৃথক অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল্যের দুইটি পাই জাল জব্দ করা হয়েছে। সোমরাব বিকেলে ও রাতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, থানা ও নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত জাল মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিনের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পৃথক অভিযানে মুলাদী থানার এএসআই মোঃ মনিরুজ্জামান ও হিজলা নৌ-পুলিশের এএসআই তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।