• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ণ
গৌরনদীতে চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে খালের মধ্যে অবৈধ স্থাপনা নির্মান করায় তা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বার্থী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মিশেল আল সাদিক জানান, সরকারী নির্দেশ উপেক্ষা করে পৌর এলাকার সুন্দরদী খালের ওপর দুইটি এবং টরকীর চর খালের ওপর দুইটি পাকা স্থাপনা নির্মান করে আসছিলো স্থানীয়রা। যা সোমবার উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে দিনব্যাপী অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। অভিযানকালে গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক সিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।