• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাবির জিয়া হলে শতাধিক বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২৪, ১৫:৪২ অপরাহ্ণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাবির জিয়া হলে শতাধিক বৃক্ষরোপন

রাবি প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল। বুধবার (৫ জুন) বেলা সাড়ে তিনটায় এই কর্মসূচি উদ্বোধন করেন হল প্রভোস্ট ড. মো. নাসিরউদ্দীন।

বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগিতায় তারা এ কর্মসূচি পালন করেন। দিবসটি উপলক্ষে প্রতিটি হলে রোপনের জন্য বিভিন্ন রকম ফুল-ফলের গাছ দিয়েছেন এই বিভাগ।

শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একমাত্র গাছপালায় পারে আমাদের পৃথিবীকে ঠান্ডা রাখতে। এই তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য গাছপালার বিকল্প নাই। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব হল, ক্যাম্পাস সবুজায়ন করার। সবগুলো গাছ যেন বাঁচাতে পারি তার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার আমি নিব।

“বিশ্ববিদ্যালয় বিভিন্ন নির্মাণ কাজের জন্য ক্যাম্পাসের সবুজ গাছপালাগুলো কাটা পরছে। আর এ গাছগুলো সংরক্ষণের জন্য আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। দেওয়ার কথা ছিল কিন্তু আমি ১০০টি গাছ চেয়ে নিয়েছি। এটি সম্ভব হয়েছে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের কল্যাণে। তারা বন বিভাগ থেকে গাছগুলো এনে আমাদেরকে দিয়েছে।”, অধ্যাপক ড. মো. নাসিরউদ্দীন যোগ করেন।

তিনি আরো বলেন, পরিবেশে অক্সিজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে। বিভিন্ন রকম বর্জ্য পদার্থের কারণে এমনটা হচ্ছে। এ থেকে প্রতিকার পেতে হলে আমাদেরকে গাছ লাগাতেই হবে। কারণ বেশি বেশি গাছ লাগলে আমরা বেশি বেশি অক্সিজেন পাবো। আমরা বিভিন্ন রকম ফুল ফলের গাছ লাগাতে পারি যেগুলো সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আমাদের অক্সিজেন সরবরাহ করবে।

জিয়া হলের শিক্ষার্থী তুহিন বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। ধন্যবাদ জানায় যারা এমন উদ্যোগ গ্রহণ করেছে। ক্যাম্পাসের প্রতিটা হলে হলে এ কর্মসূচি পালন করা উচিত। আমাদের ক্যাম্পাস আমাদেরকে দেখে রাখতে হবে। গাছ যেমন আমাদের পরিবেশকে ঠান্ডা রাখবে একই সাথে ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন করবে।