• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির পাদোভাতে শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২৪, ১২:০০ অপরাহ্ণ
ইতালির পাদোভাতে শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইতালি প্রতিনিধিঃ
ইতালির পাদোভাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাদোভা শাখার আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হলরুমে জাকির ভুঁইয়ার সভাপতিত্বে কামাল আকন ও আবুল হোসেন রনির যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি এম আজাহারুল আলম ফিরোজ।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন মোঃসেলিম,আশিকুর রহমান ইউসুফ, গোলাপ মাহমুদ, রফিকুল ইসলাম ছৈয়াল,মামুনুর রশিদ মিন্টু,মোঃআলী টুটুল, মিজানুর রহমান, জাহাঙ্গীর চৌধুরী, জি এস মুন্না,সরদার দেলোয়ার হোসেন, আক্তার মোল্লাসহ আর ও অনেকে।পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ও বি এন পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও ভিচেন্সা যুবদলের প্রধান উপদেষ্টা ইমরান আহমেদে সহ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করে এক বিশেষ মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম।