• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে অনুমোদনহীন চার আইসক্রিম কারখানা মালিককে ৩ লাখ টাকা, কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে অনুমোদনহীন চার আইসক্রিম কারখানা মালিককে ৩ লাখ টাকা, কারখানা সিলগালা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে অনুমোদনহীন আইসক্রিম কারখানা মালিককে ৩ লাখ ২০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে এসব কারখানা স্থায়ীভাবে সিলগালা করে দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (০৪ জুন) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামে এ অভিযান চালানো হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহসিন উদ্দিন জানান, অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরীতে ভেজাল আইক্রীম তৈরী করে বাজারজাত করা হচ্ছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওইসব আইক্রীম কারখানায় অভিযান চালানো হয়।

অনুমোদনহীন এসব আইসক্রিম মানব শরীরের জন্য ক্ষতিকর রং ও ক্যামিকেল ব্যবহার করে তৈরী করে আসছিল। এসব আইসক্রীমে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ন তারিখ না দিয়েই বাজারজাত করা হচ্ছিল। ফলে অনুমোদনহীন আইসক্রিম কারখানার মালিককে ৩ লাখ ২০ টাকা জরিমানা করা হয় এবং কারখানাগুলো সিলগালা করে দেয়া হয়।

তিনি আরো জানান, আগামীতে যাতে এধরনের অনুমোদনহীন আইসক্রিম কেউ তৈরি এবং বাজারজাত করতে না করে সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। #