• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে আয়েশা নুরুল আলম ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২৪, ১২:০০ অপরাহ্ণ

মোঃ সোহাগ হাওলাদার, বরগুনা:
বরগুনায় ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন আয়েশা নুরুল আলম ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (০৬ জুন ২৪ইং) বেলা ১১ টার সময় আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নে পশর বুনিয়া গ্রামে স্মার্ট উদ্যাোক্তা ফোরাম SEF এর পরিচালনায় ২৬শে মে বরগুনায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

অর্থায়নে শেখ মনসুর চেয়ারম্যান আয়েশা নুরুল আলম ফাউন্ডেশন ও উপদেষ্টা স্মার্ট উদ্যােক্তা ফোরাম। সার্বিক তত্ত্বাবধানে মুহাম্মদ নজরুল ইসলাম নয়ন নির্বাহী প্রধান ”এস ই এফ” মিজানুর রহমান প্রধান সমন্বয়ক, মৌমিতা কুন্ড ডিরেক্টর, পরান কুন্ডু জেলা কমিটির উপদেষ্টা, সরজমিনে ভলান্টারিং করেন আব্দুল আজিজ জেলা কো-অর্ডিনেটর, সাইদুল রহমান জেলা কো-অর্ডিনেটর, বাপ্পি দাশ জেলা কো-অর্ডিনেটর সহ সংগঠনের অন্যান আরো অনেকই এসময় উপস্থিত থেকে।

প্রায় ১০০ পরিবার কে খাদ্য সহয়তা প্রদান করেন। প্রতিটি প্যাকেটে থাকছে চাউল,সরিষার তেল,আলু,পেয়াজ, চিরা ও খেজুর গুড় মোট ছয়টি আইটেম।

এই খাদ্য সহায়তা পেয়ে মোঃ রশিদ হাওলাদার (৮৫) বলেন, বন্যায় পানি উইঠ্যা মোগো ঘরবাড়ি সব শেষ হইয়া গেছে, সব পানিতে ডুইব্যা গেছে মোগো যে ক্ষতি হইছে এই ক্ষতি পূরণ সরকার মোগো দিতে পারবে না। মোরা সরকারের কাছে দাবি জানাই, মোরা ত্রান চাইনা, মোরা চাই টেকসই বেরি বাধ ও একটা সাইক্লোন সেল্টার।

এই খাদ্য সহায়তা পেয়ে মোসা. আলেয়া বেগম
বলেন (৬২) বন্যা গেছে আজ ১০দিন এর ভিতরে কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, মোগো কিছু দেয় নায়, এই বন্যার মধ্যে মোরা খাইয়া, না খাইয়া দিন কাটাইছি, হেরা কতদূর দিয়া আইয়া মোগো এই ডাউল, ডাইল, তেলসহ আর কত কিছু দিয়া গেছে, এহন কয়দিন ভালো মতন পোলা মাইয়া নিয়া দিন কাটাইতে পারমু মোরা। এরকম আরো অনেকই খাদ্য সহায়তা পেয়ে সাধুবাদ জানিয়েছেন এই সংগঠনকে।