৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসকে কেন্দ্র করে ওয়ার্ক ফর প্রোগ্রেস চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মানববন্ধনের আয়োজন করে।
আজ বিকাল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ এর প্রতিপাদ্য “করবো ভূমি পুনরূদ্ধার, রুখব মরুময়তা” বিষয়ের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময়, বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নাগরিকদের করণীয় সম্পর্কে আলোচনা ওয়ার্ক ফর প্রোগ্রেসের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিশির।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বিকাল ৫টায় সকল অংশগ্রহণকারীদের সাথে নিয়ে ওয়ার্ক ফর প্রোগ্রেসের সদস্যগণ বরিশাল জেলা শিল্পকলা একাডেমীর সামনে মানববন্ধন করেন। এসময় সাধারণ মানুষও মানববন্ধনে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন।
ওয়ার্ক ফর প্রোগ্রেসের সভাপতি সৈয়দ নাজমুল আলম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ক ফর প্রোগ্রেসের সহ-সাধারন সম্পাদক হাসিব আহমেদ, কোষাধক্ষ ফারাজানা ইয়াসমীন, প্রচার-প্রচারণা সম্পাদক মোঃ সাকিব, সদস্য অপু রায় প্রমুখ।
এসময়, সংগঠনের প্রচার-প্রচারণা সম্পাদক মোঃ সাকিব বলেন, ‘তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পরেছে। যে পরিমানে বাংলাদেশে প্রতিদিন গাছ কাটা হয় তা সত্যি দুঃক্ষজনক। একই সাথে নদীগুলো দিনে দিনে মরে যাচ্ছে। ওয়ার্ক ফর প্রোগ্রেস পরিবেশ দুষণ, নদী দূষণ থেকে শুরু করে পরিবেশের জন্য ক্ষতিকর এমন সকল কিছুকে রোধ করে পরিবেশ বান্ধব বাংলাদেশ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।’
সভাপতির বক্তব্যে ওয়ার্ক ফর প্রোগ্রেসের সভাপতি সৈয়দ নাজমুল আলম বলেন, ‘আমরা আধুনিকতার সাথে মিশতে যেয়ে কলকারখানা প্রতিষ্ঠার সাথে সাথে পরিবেশকে ধংশ করছি। দেশে যেভাবে প্রতিদিন বায়ু দূষণ হচ্ছে তাতে আমরা কিছুদিনের মধ্যেই চিনের রাজধানী বা ভারতের হায়দারাবাদের অবস্থানে পৌছে যাবো। ইতিমধ্যে দুষণের দিক দিয়ে ৩য় নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ। প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করতে যেয়ে তিস্তা নদী সহ অন্যান্য নদী গুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। পাট কলকারখানা বন্ধ করে আমরা প্লাস্টিকের দিকে ঝুঁকছি যা পরিবেশের জন্য ক্ষতিকর।’