• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় আফ্রিকান হিংস্র মাগুর মাছ জব্দ। মাছ চাষীকে তিন হাজার টাকা জরিমান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২৪, ১৪:০২ অপরাহ্ণ
হিজলায় আফ্রিকান হিংস্র মাগুর মাছ জব্দ। মাছ চাষীকে তিন হাজার টাকা জরিমান।

হিজলা প্রতিনিধি।। হিজলায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বান্দের বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর যৌথ অভিযানে জীব বৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছ সহ সকল ধরনের মাছ ও জলজ প্রাণির জন্য হুমকি স্বরূপরাক্ষুসে হিংস্র আফ্রিকান মাগুর মাছ বিক্রি করার সময়ে ৩৬ কেজি আফ্রিকান মাগুর জব্দ করা হয়।

জানা যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মোঃ মোতাহার কবিরাজের পুকুর সেচ দিয়ে ৫৬ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করে।

জব্দকৃত মাছ ক্বারীমিয়া কিরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসা, গুয়াবাড়িয়া ও এমদাদুল উলম ইসলামিয়া মাদরাসা সহ কয়েকটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

এছাড়াও আরেকটি পুকুরে ব্লিচিং পাউডার ছিটিয়ে প্রায় ২০০ কেজি আফ্রিকান মাগুর যা আহরণ যোগ্য নয় বিনষ্ট করা হয়েছে।

অভিযুক্ত মাছ চাষী মোঃ মোতাহার কবিরাজ কে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের বিধি ১৮ মোতাবেক ০৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

উপজেলা সিনিয়র কর্মকর্তা মোঃ আলম জানায় মারাত্মক ক্ষতিকর এই মাছের বিরুদ্ধে অভিযান অবচেত থাকবে।