• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২৪, ১০:০২ পূর্বাহ্ণ
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বেলা ১২টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সরকারী শেখ মুজিবুর রহমান কলেজসহ বিভিন্ন সংগঠন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের মহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় সরকারী শেখ মুজিবুর রহমান কলেজের কৃষি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান, প্রদীপ কুমার বিশ্বাসসহ ৪১ তম বিসিএস এর সদ্য যোগদান কৃত শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৬৬ সালের সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবী ঘোষনা করে। এ দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। এই ছয় দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতাসংগ্রামে রূপ নেয়। #