স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি এবং ভুটানের হাইকোর্টের বিচারপতি।
আজ শুক্রবার (০৭ জুন) সকাল সোয়া ১০টায় টঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদিতে আলাদাভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি শ্রদ্ধা জানান।
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং প্রার্থণা করেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য নিখে স্বাক্ষর করেন।
পরে এক প্রতিক্রীয়ায় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বন্ধুপ্রতিম দেশ ভুটান ও নেপাল আমাদের অনেক সহযোগীতা করেছে। আমার বন্ধুত্বপূর্ণ এ দেশ দু’টিকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
এসময় গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ কামরুল হাসান, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, টু্ঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমানসহ গোপালগঞ্জের বিচার বিভাগ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #