মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:-
“স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই স্লোগানকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে।
এ-উপলক্ষ্যে শনিবার (৮ জুন) সকাল ১০ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কমকর্তা নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন কমকর্তা পারভেজ আলম, কানুনগো মোঃ সোলাইমান, সিনিয়র সাংবাদিক আবুল কালাম, মেহেন্দি গঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুল বারী খোকন, রিপোটার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, তরুন সাংবাদিক আসাদুল ইসলাম আসাদ সহ আরো অনেকে।