এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি।। বানারীপাড়ায় ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের নির্বাচনের ফলাফলে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন উপজেলা চেয়ারম্যান পদে দু’জন প্রার্থীর মধ্যে
মো. গোলাম ফারুক (দোয়াত-কলম) পেয়েছেন ৩৩৭৬২ ভোট। তিনি ৫ম বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী
মো. মাওলাদ হোসেন (মোটর সাইকেল) ২৮৫৬৯ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র অনুযায়ী অন্য পদের বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, সাধারণ ভাইস-চেয়ারম্যান পদে নুরুল হুদা (উড়োজাহাজ): ২৩০২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থিরা হলেন মো. সুলতান সিকদার (চশমা) ১৯৩৫৮ ভোট, মো. আজিজুল ইসলাম (মাইক) ৮৫১১ ভোট, রাহাদ হোসেন (টিউবওয়েল) ৬১৭২ ভোট মো. ইকবাল হোসেন (বই) ২১১৩ ভোট এবং শরীফ উদ্দীন আহমদ (তালা) ১৬৫১ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নাজমিন জাহান পলি (হাঁস) ২৬৭৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীরা হলেন, সাবিনা ইয়াসমিন (কলস) ১২৬৭২ ভোট, ঝুমুর খানম (প্রজাপতি) ১০৮১৮ ভোট, বিলকিস (পদ্মফুল) ৭৯৮৩ভোট এবং নাজনীন হক (ফুটবল) ২৫৩০ ভোট পেয়েছেন।
বানারীপাড়া উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৭৫৪ এবং নারী ভোটার ৬৯ হাজার ৬০৬ জন। মোট কেন্দ্রের সংখ্যা ৫৩টি। এখানে ভোট পরেছে শতকরা ৪৪.৬৮ভাগ।#