জাতীয় পর্যায়ের শ্রেস্ঠ স্বেচ্ছাসেবী যুব সংগঠন আবিস্কার এর উদ্যোগে আবিস্কার স্বাবলম্বী কর্মসূচীর আওতায় ১২ জন যুব নারীকে সেলাই মেশিন প্রদান করা হয় এবং একজন বেকার যুবক কে মৌসুমিফল বিক্রির জন্য ভ্যান গাড়ি সহ ফল কিনে দেয়া হয়।
বরিশাল সার্কিট হাউসে এ কর্মসূচীর উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক গাজী মো : সাইফুজ্জামান।
আবিস্কার এর প্রতিস্ঠাতা ও প্রধান পরামর্শক আবু বকর ছিদ্দিক সোহেল এর সভাপতিত্বে অনুস্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন সচিব লিয়াকত আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ( রিন) এ কে এম মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বাহাউদ্দীন তালুকদার প্রিন্স, আবিস্কার সাধারণ সম্পাদক এ কে এম আজাদ হোসেন শামীম, সদস্য এম এইচ ওসমান গনি উজ্জ্বল।