• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান রাজিব তালুকদার কে গনসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৯, ২০২৪, ১৩:৪০ অপরাহ্ণ

রিয়াজ শরীফ,বাকেরগঞ্জ :
বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাজিব তালুকদার কে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গনসংবর্ধনা দেন।
সকাল ১১ টার সময় নবনির্বাচিত চেয়ারম্যান কে মোটরসাইকেল মহড়ার মধ্য দিয়ে উপজেলা চত্বর নিয়ে ফুল দিয়ে বরণ করে নেন ।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে গণ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া, মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি পারভিন তালুকদার। সভায় নবনির্বাচিত চেয়ারম্যান রাজিব আহমেদ তালুকদার বাকেরগঞ্জের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য সরকারি অর্থ বরাদ্দ এবং পাশাপাশি নিজ অর্থায়নের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার সকল মানুষের খেদমত করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরো বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা কালীন সময়ে তিনি যে সরকারি বেতন ভাতা পাবেন।
তা সবটুকু জনগণের মাঝে বণ্টন করে দিবেন। বক্তব্যে তিনি বলেন বাকেরগঞ্জবাসীকে দিতে এসেছি নিতে আসেনি। আপনারা পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।