• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়া- স্বরূপকাঠি সীমান্তে বাস চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৯, ২০২৪, ১৬:৪৯ অপরাহ্ণ
বানারীপাড়া- স্বরূপকাঠি সীমান্তে    বাস চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি।। বানারীপাড়া-স্বরূপকাঠি উপজেলার সীমান্তবর্তী সড়কের কুনিয়ারী বেইলি ব্রিজে বাসের ধাক্কায় সাকিল (২৫) ও সাইফুল (৩৭) নামের ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার ৯ জুন সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাকিল উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে এবং সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে। তারা মোটর সাইকেলে করে স্বরূপকাঠি থেকে বরিশাল যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুঘটনার সময় তারা ওই সড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে বিপরীত থেকে আসা শুভেচ্ছা পরিবহন (বরিশাল-ব ০৫-০০৮১) নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়ে মোটর সাইকেলসহ তাদের পিষে দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার শাহারুখ মল্লিক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্বরূপকাঠি (নেছারাবাদ) থানার উপ-পরিদর্শক মো. পনির খান জানান, ঘাতক বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। #