• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে কারিতাসের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২৪, ১৪:০২ অপরাহ্ণ
গৌরনদীতে কারিতাসের মতবিনিময় সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা পর্যায়ে কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে অধিকার ও অন্তর্ভূক্তিকরন প্রচারনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে সোমবার সকাল দশটায় কারিতাস হলরুমে মাহিলাড়া প্রবিন প্রতিবন্ধী হিতৈশি ক্লাব গৌরনদী উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মনীষ চন্দ্র বিশ^াস, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল। এসডিডিবি প্রকল্প এনিমেটর সূনিল চন্দ্র মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মো. শাহেব আলী, প্রানী সম্পদ কার্যালয়ের সিইএ শাফা উদ্দিন তালুকদার, কারিতাসের মাঠ কর্মকর্তা পল রায়, উন্নয়ন কর্মকর্তা মীনাল কান্তি ভক্ত, অমল চন্দ্র বাইন-সহ অন্যান্যরা।