• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২৪, ১৪:০৩ অপরাহ্ণ
গৌরনদী উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে প্রধানমন্ত্রী কর্তৃক ৩২টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের হলরুমে নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান বিভিন্ন সংবাদকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করেন। এসময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধুরি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।