• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় মাদ্রাসা আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ণ
দশমিনায় মাদ্রাসা আগুনে পুড়ে ছাই

মো. হাসান আল-শাকিল মোল্লা দশমিনা (পটু্য়াখালী)
পটুয়াখালীর দশমিনায় গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে একটি মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুরে উপজেলা সদরের সবুজবাগের জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া দারুল উলুম মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। একই স্থানে ছেলে-মেয়েদের আলাদা মাদ্রাসার মধ্যে ছেলেদের টিনসেট মাদ্রাসার ঘরটি আগুনে পুড়ে যায়। ওই ঘরটিতে ৬০ জন শিক্ষার্থী পড়াশুনা করতেন। আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারি আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনার দিন রান্না করার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপে লিকেজ হয়ে আগুন ধরে যায়। পরে, সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নেন। আশপাশের ঘরগুলো রক্ষা পেলেও মাদ্রাসাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয় বলে মাদ্রসা পরিচালক দাবি করেন।