গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে ১২ লাখ মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
মুলাদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গত তিনদিনের অভিযানে ২টি পাই ও ৪টি বেহুন্দী ও ১টি চরঘেরা জাল এবং ১টি ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত ট্রলার নিলামে বিক্রি করা হবে।