• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২৪, ১৪:৫২ অপরাহ্ণ
ধর্মপাশায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্বাভাস ভিত্তিক সাড়াদান কার্যক্রম নির্ধারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা পপি এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ৫৫ জন অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বেসরকারি সংস্থা পপির প্রকল্প কর্মকর্তা ফরিদ আহমেদ, বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশেের প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম,সমন্বয়কারী উৎখলিত রহমান, প্রকল্প কর্মকর্তা আতিকা খানম।#

১১.০৬.২০২৪