মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় কৃষি প্রযুক্তি এনে দেবে নতুন মাত্রা” এই স্লোগানে ভোলা কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভোলার বোরহানউদ্দিনে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী কৃষিমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৯ জুন রবিবার ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
ওই দিন সকালে বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল এর নেতৃত্বে এ উপলক্ষে এ বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন অতিথিবৃন্দ।
র্যালি ও স্টল পরিদর্শণ শেষে কৃষি অফিস হল রুমে এক আলোচনা সভা কৃষি অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকতা গোবিন্দ মন্ডল।
মেলায় প্রায় ২ শতাধিক মানুষের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
বরিশাল, ঝালকাঠী, ভোলা, বরগুনা, পটুয়াখালী, মাদারীপুরও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকতা মনোজ কুমার সাহা,উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা(ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান প্রমুখ।