প্রতিনিধি দশমিনা (পটু্য়াখালী)
পটুয়াখালীর দশমিনায় পৃথক ঘটনায় শিশুসহ এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের আয়নাল আলী ফকির বাড়ির এক শিশু ও দশমিনা সদর ইউনিয়নের পূর্ব লক্ষীপুর গ্রামের এক কিশোরীর মৃত্যু হয়।
জানা যায়, উপজেলার বেতাগী-সানকিপুর সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের আয়নাল আলী ফকির বাড়ির মো. নুর ইসলামের আড়াই বছরের শিশু কন্যা আলিফা খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পরে নিখোঁজ হন। পরে, অনেক খোঁজাখুঁজি পর পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব লক্ষীপুর গ্রামের মধু সুধন কবিরাজের কন্যা লগ্ন রানী নামে এক কিশোরীর বিষ পানে মৃত্যু হয়।