• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ণ
দশমিনায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

মো. হাচান আল-শাকিল মোল্লা দশমিনা (পটুয়াখালী) ॥
বহুমুখী কাজের জন্য পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থসহ হাইজিন কিট বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১১০ পরিবারের মাঝে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ডের সহযোগিতায় এবং  আভাসের বাস্তবায়নে নগদ ৬ হাজার টাকাসহ হাইজিন কিট বিতরণ করা হয়। এছাড়াও চরবোরহান ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে এই সহায়তা প্রদানের কথা রয়েছে। অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একই ইউনিয়নে একই দিন সকালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জি-আর নগদ অর্থ,শিশু খাদ্য ও গো-খাদ্য দেয়া হয়। উপজেলায় মোট শতাধিক ক্ষতিগ্রস্তকে নগদ সহায়তা ও ২৮ খামারিকে গো-খাদ্য দেয়া হয়। নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউএনও নাফিসা নাজ নীরা,বিশেষ অতিথি পিআইও মিন্টু চন্দ্র মজুমদার। সভাপতিত্ব করেন, রনগোপালদী ইউপি চেয়ারম্যান আবদুল আজীজ।