• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়, এমপি ডক্টর শাম্মি আহমেদ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২৪, ১৬:৪৮ অপরাহ্ণ
অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়,  এমপি ডক্টর শাম্মি আহমেদ।

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ।

১৩ জুলাই সকাল ১১ টায় উপজেলা মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি ডক্টর শাম্মী আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন বিরুদ্ধে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাব মাহমুদ দিপু, ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন, জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল লতিফ খান, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হিরন, গুয়াবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস শিকদার, মেমানিয়া নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, হিজলা গৌরবদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিক সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন (রকি)।