স্টাফ রিপোর্টার
সরকারি দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন,নিষ্ঠা, সততা ও দক্ষতার জন্য শুদ্ধাচার পুরস্কার পেলেন পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান। ২০২২-২৩ অর্থ বছরে পটুয়াখালী জেলার প্রাণিসম্পদ বিভাগের মোট ৮ উপজেলার মধ্যে দশমিনা উপজেলা প্রাণিসম্পদ ককর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়। সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ:দা) চিকিৎসক সঞ্জীব কুমার বিশ্বাসের স্বাক্ষরিত চিঠিতে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে তিন জনকে শুদ্ধাচার পুরস্কারের ঘোষণা দেয়া।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. আতিকুর রহমান ২০২১ সালের ১৪ মার্চ দশমিনায় ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
শুদ্ধাচার পুরস্কারের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান (ভারপ্রাপ্ত) বলেন, চেষ্টা করেছি সততার সাথে কাজ করতে। সব সময় নিজের কাজকে গুরুত্ব দিয়েছি। দশমিনার সেবাগ্রহীতারা জানেন তাদের জন্য সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করেছি। শুদ্ধাচার পুরস্কার আমার কাজকে আরও গতিসম্পন্ন করবে।###