• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবি চট্টগ্রাম- কক্সবাজার জেলা ছাত্র সংগঠনের নেতৃত্বে ফরহাদ আব্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২৪, ১৬:৪৬ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবি চট্টগ্রাম- কক্সবাজার জেলা ছাত্র সংগঠনের নেতৃত্বে ফরহাদ আব্বাস

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি) এর চট্টগ্রাম – কক্সবাজার জেলা ছাত্র সংগঠনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে ম্যানেজমেন্ট বিভাগের মোঃ ফরহাদ উদ্দিন কে সভাপতি এবং আন্তর্জাতিক বিভাগের মোঃ আব্বাস উদ্দিন কে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৩জুন) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়। 

কমিটিতে অন্যান্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ হিজবুল্লাহ, ইকরামুল হোসাইন, মো:আসিফ, আহসান উল্লাহ, রাহুল দেব, মোহাম্মদ আব্দুর রহিম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন নয়ন দাস, সৈকত বড়ুয়া,আমজাদ হোসাইন, উৎসব বড়ুয়া। সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন আহসানুল করিম, আরমান মাসুদ।