ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০৮ টি পরিবারের জন্য ৬০০০ টাকা করে অর্থ সহায়তা করা হয়েছে। বৃহস্পতিবার বার (১৩ জুন) আভাস ও ক্রিশ্চিয়ান এইড এর আয়োজনে স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকে এইড ও জার্সি ওভারসিস এইড এর সহযোগিতায় বাস্তবায়িত Survival Assistance for Cyclone Remal Affected Families in the Coastal Districts (SARA) প্রকল্পের আওতায় মিজার্গঞ্জ উপজেলার দেউলি সুবিধখালী ইউনিয়নের সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আভাসের নিবাহী পরিচালক এর সভাপতিত্বে
এসময় উপস্থিত ছিলেন ক্রিশ্চিয়ান এইড প্রতিনিধি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজার্গঞ্জ উপজেলার উপজেলা নিবাহী অফিসার জনাব তরিকুল ইসলাম এছাড়া উপজেলা পিআইও অফিসার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আভাস ও ক্রিশ্চিয়ান এইড ৪৫ দিন ব্যাপি প্রকল্পে এই জরুরী সহায়তা প্রদানের মাধ্যমে সাইক্লোন রেমাল সম্পুর্ন ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাবার সহায়তার পাশাপাশি, নগদ অর্থ বিতরণ, হাইজিন সামগ্রী বিতরণ সহ স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরী করতে সহায়তা করবে বলে জানা যায়।