• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খান শরীফুজ্জামান সোহেলের পিএইচডি ডিগ্রি লাভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ণ
খান শরীফুজ্জামান সোহেলের পিএইচডি ডিগ্রি লাভ

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার ফকিরহাট থানার, নলধা ইউনিয়নের দোহাজারী গ্রামের খান আখতারুজ্জামানের কৃতি সন্তান ড. খান শরীফুজ্জামান (সোহেল) সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার গবেষণা কর্মের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার টাইটেল ছিল- ” Risk Assessment of Violent Extremism in the Learning Environment at Secondary Educational Institutions in Bangladesh” তিনি একাধারে একজন শিক্ষক, গবেষক ও মানবাধিকার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি সম্পত্তি অধিকার গবেষণা ও আন্দোলনের (Property Rights Research & Movement (PRRM) প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, খান শরীফুজ্জামান ১৯৯৮ সালে মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০০ সালে ফকিরহাট কাজী আজহার আলী কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাস করে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্স, মাস্টার্স (প্রথম বিভাগ) ও এমফিল পাস করেন। বর্তমানে তিনি শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির একজন শিক্ষক ও গবেষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের একজন রিসার্চ ফেলো হিসেবে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

তিনি গত দেড় দশক ধরে দেশের ও দেশের বাইরের বিভিন্ন পত্রিকা ও জার্নালে অসংখ্য লেখা লিখেছেন। “ক্রান্তিকালের মুসলিমবিশ্ব ও বিশ্বরাজনীতি” তার লেখা প্রথম বই বুক ফেয়ার থেকে প্রকাশিত হয় ২০১৩ সালে ও দ্বিতীয় বইটি “আন্তর্জাতিক রাজনীতির মৌলিক বিষয়সমূহ” জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অনার্স থার্ড ইয়ারের কোর্স বুক হিসেবে লেখা যা আজিজিয়া বুক ডিপো ২০১৬ সালে প্রকাশ করে। সামনের দিনগুলোতে তার অন্যান্য গবেষণা কাজের সাফল্যের জন্য তিনি সকলের কাছে দোয়াপ্রার্থী।