• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দোয়া-মিলাদের মধ্যে দিয়ে মেয়র প্রার্থীর প্রচারনা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে দোয়া-মিলাদের মধ্যে দিয়ে মেয়র প্রার্থীর প্রচারনা শুরু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ উপজেলা নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই জমে উঠেছে বরিশালের গৌরনদী পৌরসভার উপ-নির্বাচন। নির্বাচনে তিনজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী ব্যবসায়ি আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূইয়া দোয়া-মিলাদ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু করেছেন।
বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার বিজয়পুরস্থ মেয়র প্রার্থীর বাড়ির সামনে দোয়া-মিলাদ পূর্ব নির্বাচনী সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা নান্নু ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূইয়া সহ অন্যান্যরা। সভায় বক্তারা আগামী ২৬ জুন মেয়র প্রার্থী মোঃ আলাউদ্দিন ভূইয়ার নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদার।