স্টাফ রিপোর্টার
গলাচিপা-দশমিনা উপজেলার সর্বস্তরের জনগণ, সরকার দলীয় নেতাকর্মী ও দেশের সকল আইনজীবীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এবং ওয়ান- ইলেভেনের সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের সঙ্গে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেশিরভাগ মামলায় আইনি সহায়তা দেয়া দশমিনার কৃতিসন্তান অ্যাডভোকেট মোহাম্মাদ ফোরকান মিঞা। সেই সাথে আইন পেশায় জড়িত সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং সবার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন আওয়ামী লীগের বিনয়ী এই গুণী নেতা। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য অ্যাডভোকেট মোহাম্মাদ ফোরকান মিঞা।
সরকার দলের এই স্বচ্ছ রাজনীতিবিদ বলেন, কোরবানি আমাদের মাঝে সহিষ্ণুতার শিক্ষা দেয়। আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার নামই আত্মত্যাগ। অ্যাডভোকেট মোহাম্মাদ ফোরকান মিঞা বলেন, হজরত ইবরাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। সচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর মাংস আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের ত্যাগ, আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। তিনি বলেন, আসুন আমরা পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে সবাই নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্মার্ট গলাচিপা-দশমিনা গড়ে তুলি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরে স্মার্ট গলাচিপা-দশমিনা গড়তে কাজ করি। আসুন আমরা হাতে হাত আর কাধে কাধ মিলিয়ে স্মার্ট দশমিনা-গলাচিপা গড়ি। সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।