সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
গলাচিপায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মসজিদ -উত-তাকওয়া সোসাইটি এর উদ্যোগে অন্ধ, প্রতিবন্ধী, অস্বচ্ছল ও ঘূণিঝড় রিমেল-এ ক্ষতিগ্রস্থ ১০৫ পরিবারের মাঝে গরুর গোস্ত বিতরন করা হয়েছে। সোমবার গলাচিপা সরকারী কলেজ মাঠে বিতরণ করা হয়। বিতরণে সহযোগিতা করে লায়ন্স ক্লাব অব পটুয়াখালী এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) গলাচিপা উপজেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর গলাচিপা উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট শামীম মিয়া, সেক্রেটারী আঃ বারী খান, গলাচিপা মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও সাংবাদিক মো: হারুন অর রশিদ, সোহেল মিয়া প্রমুখ।