স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন স্বারকলিপি প্রদান করা হয়েছে।
ঢাকাস্থ কোটালীপাড়া কল্যাণ সংঘ এ কর্মসূচী পালন করে।
আজ বুধবার (১৯ জুন) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনার চত্ত্বরে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বাস চলাচলের দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লেকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনটির নেতৃবৃন্দ কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের জন্য উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি প্রেরণ করেন।
মানববন্ধন চলাকালে ঢাকাস্থ কোটালীপাড়া কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান জুয়েল, সভাপতি শেখ সোহেল, সাধারণ সম্পাদক মাসুম মৃধা বক্তব্য রাখেন।
মানববন্ধন চলাকালে কোটালীপাড়া কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান জুয়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করলেও কোটালীপাড়াবাসী তার সুফল ভোগ করতে পারছে না। কোটালীপাড়া থেকে ঢাকা যেতে অন্তত ৫২ কিলোমিটার পথ বেশি ঘুরে ঢাকায় যেতে হয়। অথচ কোটালীপাড়া থেকে রাঝের হয়ে ঢাকায় গেলে আমাদের অন্তত ৫২ কিলোমিটার পথ কম ঘুরতে হবে। এতে আমদের সময় ও অর্থ দুটোই বাঁচবে।
সভাপতি শেখ সোহেল বলেন, অতিরিক্ত পথ ঘুতে গিয়ে এখানকার রোগীদের বিরম্বনায় পড়তে হয়। সেই সাথে আমাদের অর্থ ও সময় দুটোই নষ্ট হয়। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানাই কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচল শুরু করার পদক্ষেপ নিবেন। #