• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ; আহত ২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৯, ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ; আহত ২০

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সময় বেশ কয়েকটি বাড়ী ভাংচুর করা হয়।

মঙ্গলবার (১৮ জুন) রাতে টুঙ্গিপাড়া উপজেলার সর্দারপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

মারাত্মক আহতদের মধ্যে ১৩ জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুইজনকে খুলনা মেডিকেল কলেজ ও দুইজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি খন্দকার আমিনুর রহমান জানান, মঙ্গলবার বিকালে সর্দারপাড়া গ্রামে ফুটবল খেলার মাঝে আজাহারুল মোল্লা ও বাঘা শেখের মধ্যে কথা কাটাকাটির ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে রাতে উভয়ই বিষয়টি বাড়িতে এসে জানালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় এতে অপরের দিকে বৃষ্টির মত ইট নিক্ষেপ করা হয়। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ২০ জন আহত হয়। সংঘর্ষে চলাকালে বেশ কয়েকটি ভবাড়ী ভাংচুর করা হয়।

সংঘর্ষে মারাত্মক আহতদের মধ্যে ১৩ জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুইজনকে খুলনা মেডিকেল কলেজ ও দুইজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে খবর পেয়ে ওসি খন্দকার আমিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তারা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজ খবর নেন।

ওসি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। #